পিরোজপুরে আরও ৭০৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর
পিরোজপুর জেলার ৭টি উপজেলায় গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবারের মাঝে আরও ৭০৯টি গৃহ হস্তান্তর কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসকের আয়োজনে গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার।
৩য় পর্যায়ের ২য় ধাপে গৃহ হস্তান্তরের পাশাপাশি উপকারভোগীদের মাঝে ২ শতাংশ করে জমির দলিলও হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ এসময় উপস্থিত ছিলেন।

পিরোজপুর সদর উপজেলায় গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবারের মাঝে ২১৫টি ঘর বিতরণ করা হয়।
এছাড়া নেছারাবাদ উপজেলায় ৭০টি, নাজিরপুর উপজেলায় ৩৬টি, কাউখালী উপজেলায় ২০টি, ইন্দুরকানী উপজেলায় ৮৬টি, ভান্ডারিয়া উপজেলায় ১৭৫টি, এবং মঠবাড়িয়া উপজেলায় ১০৭টি সহ জেলায় মোট ৭০৯টি গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়।
