প্রধান সূচি

চাচা শ্বশুরকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে চাচা শ্বশুরকে হত্যার দায়ে বেল্লাল বেপারী নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত বেল্লাল বেপারী পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের শাহাদাৎ বেপারীর ছেলে।
সোমবার বিকেলে পিরোজপুর জেলা ও দায়রা জজ মোহা: মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। একই আদালত মামলার অপর ৫ আসামী মো. শাহাদাৎ বেপারী, মোসা: ফুলসোনা বেগম, মো. মামুন বেপারী, মো. হাতেম বেপারী ও মো. কবির হোসেন বেপারীকে খালাস প্রদান করে। রায় ঘোষণার সময় মামলার সব আসামী আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সূত্রে জানা গেছে, জেলার নেছারাবাদ উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের ছেলে বেল্লাল বেপারীর সাথে একই গ্রামের বাসিন্দা মো. মনির হোসেন কালুর মেয়ে বৃষ্টি বেগমের সাথে বিয়ে হয়। বিবাহের পর বৃষ্টিকে বিভিন্ন প্রকার নির্যাতন করায় সে স্বামীর সংসার থেকে পিতার বাড়ীতে চলে আসে। পরে সে পিতার সাথে ঢাকায় গিয়ে বসবাস করতে থাকে। গত ২০১৬ সালের ৬ জুলাই বৃষ্টি ঢাকা থেকে গ্রামের বাড়ীতে এসে ফুফা সেলিমের বাড়ীতে উঠে। এদিকে, স্ত্রী বাড়ীতে আসার খবর পেয়ে স্বামী বেল্লাল ঐ দিনই ফুফা শ্বশুর সেলিমের বাড়ীতে গিয়ে বৃষ্টিকে জোর করে তুলে আনার চেষ্টা করে। এ নিয়ে ঘটনার দিন রাতে শাহাদাৎ বেপারীর বাড়ীতে এক শালিশ বৈঠক বসলে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়। একপর্যয়ে রাত ৯টার দিকে বেল্লাল কুড়াল দিয়ে কুপিয়ে চাচা শ^শুর (স্ত্রী বৃষ্টির চাচা) রহিম, ফারুক এবং ফুফা শ্বশুর সেলিমকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদের স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার রহিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আ. রব খলিফা বাদী হয়ে বেল্রাল বেপারীকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial