প্রধান সূচি

সমাজসেবী আলহাজ্ব আ. সোবহান এর ২২তম মৃত্যুবাষির্কী পালিত

পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তেজদাসকাঠী কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও সাবেক ইউপি চেয়ারম্যান, দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুস সোবহান এর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে অবস্থিত তেজদাসকাঠী কলেজ মিলনায়তনে শনিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ (ভা:প্রা:) আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিংবডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সভাপতি ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চান মিয়া মাঝি, টোনা ইউনিয়নের চেয়ারম্যান ইমরান আলম খান হারুন, সাবেক ইউপি চেয়ারম্যন আনোয়ার হোসেন হাওলাদার, কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হানিফ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দরানী।
এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে জেলা বাজার কর্মকর্তা আ. মান্নান হাওলাদার, আব্দুল হক মোল্লা, আব্দুর রাজ্জাক নান্নু, মাওলানা আব্দুল কাইয়ুম, কলেজ প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষে তার কনিষ্ঠ পুত্র আহসানুল কবীর এবং শিক্ষক মন্ডলীর পক্ষে কলেজের সহকারী অধ্যাপক দিলিপ কুমার মিস্ত্রী বক্তব্য রাখেন।
আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের গুণমুগ্ধ বিপুল সংখ্যক মানুষসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আলহাজ¦ আব্দুস সোবহান দুস্থ, অস্বচ্ছল, সহায় সম্বলহীন মানুষদের সহযোগিতায় মুক্তহস্তে দান করেছেন। তার কাছে গিয়ে কোন মানুষই খালি হাতে কখনও ফিরে আসেনি। তিনি তার উপার্জিত অর্থ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আলোচনা শেষে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial