প্রধান সূচি

রাস্তা আটকে রেখে পিরোজপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্যাতন, হামলা-মামলার প্রতিবাদে এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে পিরোজপুরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপি।
শনিবার বিকেলে শহরের পোষ্ট অফিস রোডে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। এসময় রাস্তা বিএনপির নেতা-কর্মীরা রাস্তার উপর অবস্থান নিলে যানবাহনও পথচারীদের চলাচল বন্ধ হয়ে যায়।
জেলা বিএনপির নবগঠিক কমিটির আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন।
জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবুল কালাম আকন, ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, নাজিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ আবু হাসান খান, পৌর কাউন্সিলর আবদুস সালাম বাতেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারসহ জেলা, উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে এডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, আওয়ামী লীগ ভোট চোর সরকার, ব্যাংক ডাকাতের সরকার। তারা এখন আবার তেল চোরও হয়েছে। তিনি বলেন, আমরা কি কোন সাধারণ মানুষের উপর অত্যাচার করেছি, কিন্তু শেখ হাসিনা সরকার দেশের মানুষের উপর অত্যাচার করেছে, তারা বিভিন্ন রকম মামলা দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে শোষণ করছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এই নিশিরাতের অবৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, নিরপেক্ষ সরকারের আওতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।
এদিকে, বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দেড়ঘন্টা সড়কটি আটকে রেখে বিএনপি সমাবেশ করায় রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ সমাবেশটির সামনেই অবস্থান নিয়ে দাঁড়িয়ে ছিল। তবে তারা রাস্তা বন্ধ রেখে বিএনপির সমাবেশ করার বিষয়ে পুলিশ কোন প্রকার বাঁধা না দিলেও রাস্তা দিয়ে পথচারী চলাচল স্বাভাবিক রাখার কিছুটা চেষ্টা করেছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, বিএনপি রাস্তা আটকে কোন সমাবেশ করেনি। তারা তাদের অফিসের সামনে সমাবেশ করেছে, তবে কিছু লোকজন সামনের রাস্তায় ছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial