প্রধান সূচি

পিরোজপুরে ঘুর্ণিঝড় আসানি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ ॥ জেলায় ২৫২টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত

ঘুর্ণিঝড় আসানি মোকাবেলায় পিরোজপুর জেলা প্রশাসন নানা প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে জেলার ৭টি উপজেলায় ২৫২টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১৪টি, নাজিরপুর উপজেলায় ৩৪টি, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ২৮টি, ভান্ডারিয়া উপজেলায় ৫২টি, কাউখালী উপজেলায় ২৭টি, ইন্দুরকানি উপজেলায় ১৯টি এবং মঠবাড়িয়া উপজেলায় ৭৮টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে।
দুর্যোগ মুহুর্তে কাজ করার জন্য জেলায় ২৭০ জন রেড ক্রিসেন্ট এবং জেলার মঠবাড়িয়া উপজেলায় ১২৭৫ জন সিপিপি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলার ৭ উপজেলায় জরুরীভাবে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ৬৯টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
জরুরী ভিত্তিতে খাবার সরবরাহের জন্য সাড়ে পাঁচ হাজার শুকনো খাবার মজুত রাখা হয়েছে।
সোমবার সকাল থেকে পিরোজপুরে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল থেকে হালকা ও মাঝারী বৃষ্টি হচ্ছে।
এদিকে, ঘুর্ণিঝড় আসানির প্রভাব মোকাবেলায় পিরোজপুরে সোমবার দুপুরে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোল্লা আজাদ হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সিনিয়র প্রকৌশলী আরিফুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মাওলা মো. মেহেদী হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আক্তার, সাংবাদিক গৌতম চৌধুরী, মাহমুদ হোসেন, মো. মনিরুজ্জামান নাসিম আলী, এস এম পারভেজ, রেড ক্রিসেন্ট, যুব রেড ক্রিসেন্ট প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, এখন পর্যন্ত পিরোজপুরে আশংকার কিছু না থাকলেও আমরা ঘুর্ণিঝড়ের ক্ষয়-ক্ষতি মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial