প্রধান সূচি

Monday, May 9th, 2022

 

পিরোজপুরে ঘুর্ণিঝড় আসানি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ ॥ জেলায় ২৫২টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত

ঘুর্ণিঝড় আসানি মোকাবেলায় পিরোজপুর জেলা প্রশাসন নানা প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে জেলার ৭টি উপজেলায় ২৫২টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১৪টি, নাজিরপুর উপজেলায় ৩৪টি, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ২৮টি, ভান্ডারিয়া উপজেলায় ৫২টি, কাউখালী উপজেলায় ২৭টি, ইন্দুরকানি উপজেলায় ১৯টি এবং মঠবাড়িয়া উপজেলায় ৭৮টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। দুর্যোগ মুহুর্তে কাজ করার জন্য জেলায় ২৭০ জন রেড ক্রিসেন্ট এবং জেলার মঠবাড়িয়া উপজেলায় ১২৭৫ জন সিপিপি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলার ৭ উপজেলায় জরুরীভাবে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ৬৯টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। জরুরী ভিত্তিতেবিস্তারিত পড়ুন


ঘটনাস্থল স্বরূপকাঠী

বিয়ের দাবিতে স্বামী, সন্তান, নাতি রেখে ইউপি মেম্বারের বাড়িতে গৃহবধু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সারেংকাঠি ইউনিয়নে সাহিদা আক্তার (৪৫) নামে এক গৃহবধু স্বামী, তিন সন্তান ও নাতি ফেলে রেখে বিয়ের দাবিতে স্থানীয় ইউপি মেম্বারের (ইউনিয়ন পরিষদ সদস্য) বাড়িতে গিয়ে উঠেছেন। বরিবার রাতে তিনি বিয়ের দাবিতে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আল-আমীনের বাড়িতে গিয়ে তার (আল আমীন) ঘরে উঠে সেখানে অবস্থান করছেন। ঘরে উঠার পর থেকে মেম্বার আল-আমীন মোবাইল ফোন বন্ধ রেখে এলাকায় গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছ। ওই মহিলার দাবি আল-আমীন তাকে প্রেমের ফাদে ফেলে বিয়ের আশ্বাসে সর্বস্ব খুইয়েছেন। এখন এ পথ ছাড়া তার কোন উপায়বিস্তারিত পড়ুন


কাউখালীতে গাঁজা সেবন : দুই যুবকের জেল জরিমানা

পিরোজপুরের কাউখালীতে গাঁজা সেবন ও বহনের অপরাধে শাহান ওরফে অন্তর (১৯), এবং ইয়ামিন হাওলাদার (১৮) নামে দুই যুবককে তিন মাসের কারাদন্ড ও একশত টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাত ৯টার দিকে উপজেলার জয়কুল বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। সূত্র জানায়, কাউখালীর সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি মোবাইল কোর্ট পরিচালনা করেন। কাউখালী থানা পুলিশ কোর্ট পরিচালনায় সহযোগিতা করে। এ সময় জয়কুল বাসস্ট্যান্ড এলাকায় দুইজনকে গাঁজা সেবনের সময় হাতনাতে আটক করা হয়। ইয়ামিন নামে ঐ যুবকের কাছে পাওয়া যায় এক পুড়িয়া গাঁজা। সে জানায়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial