প্রধান সূচি

পিরোজপুরে জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুরে জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের পুলিশ লাইনস এ অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা ও দায়রা জজ মোহা: মাহিদুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু জাফর মো: নোমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা’র যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
ইফতার পূর্ব দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্য এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial