প্রধান সূচি

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

পিরোজপুরে গৃহহীন ২২৮টি পরিবার পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই

মুজিবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে পিরোজপুরে ভূমহীন ও গৃহহীন ২২৮টি পরিবার পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই হিসেবে আশ্রায়নের ঘর। মঙ্গলবার প্রধানমন্ত্রী এসব ঘর হাস্তান্তর করবেন।
সোমবার পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম। তিনি আরও জানান, তৃতীয় পর্যায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ৪০টি, নেছারাবাদ উপজেলায় ১০৩টি, ইন্দুরকানি উপজেলায় ৩০টি এবং মঠবাড়িয়া উপজেলায় ৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র জানায়, পিরোজপুর জেলার প্রায় ৫ একর সরকারি খাস জমির ওপর ২২৮টি আশ্রায়ন প্রকল্প গড়ে তোলা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থাসহ ২টি শয়ন কক্ষ, ১টি বারান্দা, ১টি পাকঘর ও সৌচাগারসহ প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ, ৫৯ হাজার ৫শ’ টাকা করে।
উল্লেখ্য, পিরোজপুরে ১ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কর্মসূচির অংশ হিসেবে ১ হাজার ১৭৫টি এবং ২য় পর্যায়ে ২ হাজার ৪টি গৃহ নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial