প্রধান সূচি

উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

উপকূলের সুরক্ষা ও উন্নয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বুধবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং বেসরকারি সংস্থা সচেতন সংস্থা আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতিনিধি সৈয়দ মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক আশিফুর রহমান সাগর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক খেলাফত হোসেন খসরু, নারী নেত্রী ও সাংবাদিক শিরিনা আক্তার, সুশীলনের মুজাহিদুল ইসলাম, খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার উপকূলীয় অঞ্চলের উন্নয়নে আন্তরিক। এ জন্য ডেল্টাপ্লান নেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি টেকসই বেড়িবাঁধ নির্মাণে খুলনা ও সাতক্ষীরায় দু’টি মেগা প্রকল্প নেওয়া হয়েছে। আমরা ওই প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি পিরোজপুরসহ পুরো উপকূল জুড়ে একই ধরণের প্রকল্প গ্রহণ করতে হবে। তারা উপকূলে নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে গৃহীত বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial