Wednesday, April 20th, 2022
পিরোজপুর জেলা পরিষদের স্বর্ণালী অধ্যায়ের ইতি ঘটলো …
জেলা পরিষদ ভেঙ্গে দেওয়ার মধ্য দিয়ে পিরোজপুরের জেলা পরিষদের স্বর্ণালী অধ্যায় শেষ হয়ে গেল। গত পাঁচ বছর পিরোজপুর জেলা পরিষদকে ঘিরে ছিল সাধারণ মানুষসহ বিভিন্ন স্তরের মানুষের পদচারণা। জেলার সব ক্ষেত্রেই লেগেছিল উন্নয়নের ছোয়া। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়েছিল বিভিন্ন শ্রেণিপেশার মানুষজনও। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ জেলা পরিষদ থেকে উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা পরিষদ থেকে এবং মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত উদ্যোগে উপকৃত হয়েছে সব শ্রেণি পেশার মানুষ। জেলার বেশ কয়েকটি বড় বড় উন্নয়ন প্রকল্পসহ জেলাব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িতবিস্তারিত পড়ুন
আমরা ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন কাজ অব্যহত গতিতে চলে : আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। মানুষ অনেক সচেতন হয়েছে। একত্রে কাজ করতে হবে। বঙ্গবন্ধু’র নেতৃত্বে ও নির্দেশনায় আমরা দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছি। স্বাধীনতা আগে এবং পরে রাজনীতি তাই পৃথক হতে হবে। মনে রাখতে হবে স্বাধীনতার পূর্বের রাজনীতি ছিলো ভাঙ্গা-গড়ার। স্বাধীন দেশে এ রাজনীতি অচল। তিনি বুধবার বিকেলে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা পরিষদের নবনির্মিত সম্পসারিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, বিগত ৩৬ বছর এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের ইতিবাচকবিস্তারিত পড়ুন
নাজিরপুরে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে শিক্ষককে মারধর
পিরোজপুরের নাজিরপুরে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে এক শিক্ষককে মারধর করা হয়েছে । ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের লেবুজিলবুনিয়া গ্রামের লেবুজিলবুনিয়া ফাজিল মাদ্রাসায়। শিক্ষককে মারধরের প্রতিবাদে পরে ওই মাদরাসার শিক্ষার্থীরা মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা হামলাকারীদের বহন করা একটি মোটর সাইকেল ভাংচুর করে। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত শিক্ষক মো. বদিউজ্জামান ওই মাদ্রাসার আরবী বিভাগের শিক্ষক। আর হামলাকারীরা হলেন দীর্ঘা ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের মো. শরিফুল ইসলাম ও তার ছোট ভাই সেনা সদস্য মো. রফিকুল ইসলাম। হামলায় আহত শিক্ষক ও প্রত্যক্ষদর্শী মাদ্রাসার শিক্ষার্থীরা জানান,বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পরিমাপক মানদন্ডে ত্রুটি এবং খাদ্য উৎপাদনে লাইসেন্স না থাকার অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আদালতে উপজেলার জগৎপট্টি ও উত্তর জগন্নাথকাঠি বন্দরের দু’টি মুদি, একটি ফল ও তিনটি মিষ্টান্ন ভান্ডারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন ও পরিমাপক মানদন্ড আইন ২০১৮ এর আইন মোতাবেক ব্যবসায়ীদের ওই অর্থ দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) তাপস পাল। অভিযানে মিষ্টির দোকানে দই উৎপাদনে লাইসেন্স না থাকা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদবিস্তারিত পড়ুন
উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পিরোজপুরে মানববন্ধন
উপকূলের সুরক্ষা ও উন্নয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বুধবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং বেসরকারি সংস্থা সচেতন সংস্থা আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতিনিধি সৈয়দ মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক আশিফুর রহমান সাগর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক খেলাফত হোসেনবিস্তারিত পড়ুন
সরকারের পদক্ষেপ ও প্রান্তিক কৃষকের পরিশ্রমে দেশে খাদ্য সংকট নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপ ও প্রান্তিক কৃষকের পরিশ্রমে দেশে এখন খাদ্য সংকট নেই। বুধবার পিরোজপুরের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে ও ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর সচিবালয়ের নিজ দপ্তর কক্ষ থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিরোজপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর সদর এ অনুষ্ঠান আয়োজন করে। মন্ত্রী বলেন, কৃষকদের সকল প্রকার সহযোগিতা প্রদানেরবিস্তারিত পড়ুন
