প্রধান সূচি

ইউপি সদস্যদের মারধরের অভিযোগে চেয়াম্যানের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ইউপি সদস্যদের (মেম্বার) মারধরের অভিযোগে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমীন দাড়িয়া বাবুলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. নাজমুল হাওলাদার বাদী হয়ে গতকাল সোমবার পিরোজপুর আদালতে এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামীরা হলেন, মালিখালী ইউনিয়নের মেম্বার ইউপির সদস্য (মেম্বার) কেশব লাল বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম হালদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন শেখ, সাবেক ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম, নাজিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি শান্ত ইসলাম শোভন, ছাত্রলীগ নেতা পল্লব রায়, স্বপন বিশ্বাস ও শ্রমিক লীগ নেতা মো. ফারুক শেখ। এছাড়া মামলায় আরও ২০/৩০ জন অজ্ঞাত আসামী করা হয়েছে।
দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, মালিখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমীন দাড়িয়া বাবুল’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ করে ওই ইউনিয়নের ১১ জন সদস্য (মেম্বার) গত ১৬ মার্চ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাাবে অনাস্থা প্রদান করেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্র্বাহী কর্মকর্তা অভিযোগকারী ইউপি সদস্যমের তার অফিসে ডাকেন। গত ৭ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে উক্ত সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসী ইউনিয়নের ৩ নারী সদস্যের শ্লীলতাহানীর চেষ্টাসহ ৮ পুরুষ সদস্যকে মারধর করে। হামলায় ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা কদম আলীসহ সবাই কমবেশী আহত হন। আহতরা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে হামলাকারীরা সেখানে তাদের চিকিৎসা নিতে দেয়নি। পরে তারা পিরোজপুর জেলা হাসপাতালে গিয়ে ভর্তি হন। হামলার শিকার ইউপি সদস্যদের অভিযোগ, এ ঘটনায় তারা নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করলেও থানা কোন মামলা নেয়নি।
নাজিরপুর থানার অফিসার ওসি মো. হুমায়ুন কবির জানান, ইউপি সদস্যদের দেয়া একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন দাঁড়িয়া বাবলু জানান, বিরোধী চক্রের ইন্দনে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। এছাড়া ঘটনার দিন দিন তিনি নাজিরপুরে যান নি বলে দাবী করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial