প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় আইন শৃঙ্খলা, বৈশাখী মেলার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ভাণ্ডারিয়া সোমবার উপজেলা অডিটরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা, উপজেলা পরিষদের মাসিক সভা, মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের মাঝে ঘর বিতরণের লক্ষ্যে টাক্সফোর্স সভা, মুক্তিযোদ্ধা ভবনের পরবর্তী করণীয় বিষয়ক সভা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিষয়ক সভা, বাংলা ১৪২৯ নববর্ষ বরণ উপলক্ষে প্রস্তুুতি সভা এবং ভাণ্ডারিয়া পৌরসভার মাসিক সমন্বয় সভাসহ একই দিনে ৮টি সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উপজেলা পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ। অন্যান্য সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, জাতীয় পার্টি (জেপি)’র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, মো. ইউসুফ আলী আকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মুক্তিযুদ্ধকালীন বেসামরিক কমান্ডার খান এনায়েত করিম, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, খান এনামুল করিম পান্না, মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, শামসু উদ্দিন হাওলাদার, ভান্ডারিয়া থানার এস আই আশিকুর রহমান।
সভায় স্থানীয় সরকারের উপজেলা পর্যায়ে ১৭টি অধিদপ্তরের সার্বিক কর্মকান্ডের অগ্রগতি এবং পরিকল্পনা বিষয়ে স্ব স্ব অধিদপ্তরের প্রধানগণ তাদের দাপ্তরিক বর্তমান অবস্থা তুলে ধরেন। এছাড়া পৌরবাসীর সেবার মান বৃদ্ধি ও চলমান পবিত্র রমজানের কারণে বাংলা ১৪২৯ নতুন বর্ষবরণ উদ্যাপনের জন্য ঐদিন শুধু একটি র‌্যালি করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial