কোমলমতি শিশু শিক্ষার্থীরা পেল নতুন স্কুল ড্রেস
পিরোজপুরে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর পৌরসভার খুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে এ নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শামীম সিকদারের সভাপতিত্বে ড্রেস প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল আমমিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম সিকদার, পৌর কাউন্সিলর ঈসিতা বেগম হ্যাপি, সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রওশন আরা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জু রানী কর্মকার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকাদের আর্থিক সহায়তায় শিশুদের এ স্কুল ড্রেস তৈরী করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ১৩৫ জন শিক্ষার্থীকে নতুন এ স্কুল ড্রেস প্রদান করা হয়েছে। কোমলমতি শিশু শিক্ষার্থীরা নতুন স্কুল ড্রেস পেয়ে খুঁশি।
