প্রধান সূচি

Thursday, April 7th, 2022

 

বেটার হেলথ : প্রতিবন্ধি সহায়ক প্রজনন ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক এডভোকেসি সভা

প্রতিবন্ধিদেরও আছে আট-দশজন অন্য সাধারণের মতো প্রজনন ও যৌন চাহিদা। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রতিবন্ধি ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রজননক্ষম নারীদের প্রজনন ও পরিবার পরিকল্পনা সেবা গ্রহণের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে জাপাইগো বাংলাদেশ (Jhpiego Bangladesh) কাজ চালিয়ে যাচ্ছে। UNFPA এর সহায়তায় FCDO এর অর্থায়নে বেটার হেলথ ইনিটিয়েটভের অংশ হিসেবে বিভিন্ন স্তরের স্বাস্থ্য সেবা কর্মীদের সংবেদনশীল করার উদ্দেশ্যে  বৃহস্পতিবার (৭ এপ্রিল) পিরোজপুরে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’ এর হলরুমে অনুষ্ঠিত এডভোকেসি সভায় পিরোজপুরে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, স্বাস্থ্য সহকারী, নার্সবিস্তারিত পড়ুন


কোমলমতি শিশু শিক্ষার্থীরা পেল নতুন স্কুল ড্রেস

পিরোজপুরে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর পৌরসভার খুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে এ নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শামীম সিকদারের সভাপতিত্বে ড্রেস প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল আমমিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম সিকদার, পৌর কাউন্সিলর ঈসিতা বেগম হ্যাপি, সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রওশন আরা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জু রানী কর্মকার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিতবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু

পিরোজপুরে চালু হয়েছে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন ম্যানেজমেন্ট সিস্টেম। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশ ত্রুটিপূর্ণ গাড়ি কিংবা চালককে জরিমানা করতে পারবে। সবাইকে চলমান ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর আহবান জানিয়ে পুলিশ সুপার বলেন, এ পদ্ধতির মাধ্যমে পুলিশের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে। গাড়ির মালিক ও চালকরা তাদের জরিমানাকৃতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial