পিরোজপুর ইয়ূথ সোসাইটির উদ্যোগে কুরআন শরীফ ও ইফতার বিতরণ
রমজানে মাসব্যাপী বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ ও ইফতার বিতরণ শুরু করেছে পিরোজপুর ইয়ূথ সোসাইটি। রবিবার ১ রমজান বিকেল থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আসর বাদ সংগঠনটি সাধারণ মানুষের মাঝে মাসব্যাপী কুরআন শরীফ বিতরণ করে। পরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় পিরোজপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আতিকুল ইসলাম হীরা, জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদার, সাপ্তাহিক বলেশ্বরের নির্বাহী সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, সহ-সমন্বয়ক ফেরদৌস রহমান, সহ-সমন্বয়ক মো. আবীর হাসান, সহ-সমন্বয়ক মাহবুবুল আলম মুন্না, সহ-সমন্বয়ক আলী ইমাম অন্তুসহ পিরোজপুর ইয়ূথ সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান জানান, রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণের এই কার্যক্রম আমরা প্রতিবছর করে থাকি। এবছর পবিত্র কুরআন শরীফ বিতরণের কার্যক্রমটি নতুনভাবে সংযুক্ত করা হয়েছে। আমাদের এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
