Sunday, April 3rd, 2022
রমজান উপলক্ষে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ শুরু
পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অসহায়, দু:স্থ, পথচারী, এতিম ও ভাসমান দরিদ্র রোজাদার মানুষদের মাঝে ইফতার বিতারণ করা হয়েছে। মাসব্যাপী এ কার্যক্রমের আজ রবিবার সন্ধ্যায় ফাউন্ডেশনের কর্মীরা ভান্ডারিয়া পৌর শহরে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব ইফতার বিতারণ করে। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১৫ সাল থেকে ‘মানবতার কল্যাণে, শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও রমজানে মাসব্যাপী রোজাদার মানুষদের মাঝে ইফতার বিতরণ করার প্রস্তুতি নিয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
পিরোজপুর ইয়ূথ সোসাইটির উদ্যোগে কুরআন শরীফ ও ইফতার বিতরণ
রমজানে মাসব্যাপী বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ ও ইফতার বিতরণ শুরু করেছে পিরোজপুর ইয়ূথ সোসাইটি। রবিবার ১ রমজান বিকেল থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আসর বাদ সংগঠনটি সাধারণ মানুষের মাঝে মাসব্যাপী কুরআন শরীফ বিতরণ করে। পরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় পিরোজপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আতিকুল ইসলাম হীরা, জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদার, সাপ্তাহিক বলেশ্বরেরবিস্তারিত পড়ুন
কাঠালিয়া প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত
কাউখালী উপজেলার কাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৪ জন অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্কুলের অভিভাবকদের স্বত:ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সুষ্টুভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। জানা গেছে, উপজেলার কাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্বাচনী তফশীল অনুযায়ী ৩ এপ্রিল ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়। উক্ত নির্বাচনে ২ জন মহিলা অভিভাবক ও ২জন পুরুষ অভিভাবক পদে ৮ জন অংশগ্রহণ করে। ভোটগ্রহন সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা দুপুর ৩টা পর্যন্ত চলে। মোট ৩৭৪ জন ভোটারের মধ্যে ২৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদেরবিস্তারিত পড়ুন
বাজারমূল্য স্থিতিশীল রাখতে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
রমজান মাসে বাজারমূল্য স্থিতিশীল রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয়ের বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রবিবার রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, ১ রমজান আজ থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানী ঢাকার ১০টি স্থানে ভ্রাম্যমাণ এ বিপণন কার্যক্রম চালু থাকবে। প্রাথমিকভাবে সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়িবিস্তারিত পড়ুন
পাইকগাছায় গাছে গাছে আশফলের মুকুলের সমারোহ
চৈত্রের হাওয়ায় আশফল গাছের পল্লবে মুকুলে মুকুলে ভরে গেছে। সোনালি রঙের মুকুলে ঢেকে গেছে গাছ। বাতাসে আশফলের মুকুলের মৌ মৌ গন্ধ। বাগান জুড়ে শুধু মৌমাছির গুঞ্জন। গাছে গাছে মুকুলের এ সৌন্দর্য আর মৌমাছির গুন গুন শব্দে সবার মন কাড়ছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের পাগল করা ঘ্রান। বাতাসে মিশে সৃষ্টি হচ্ছে মৌ মৌ গন্ধ। ফুলে ফুলে মৌমাছি উড়ে উড়ে মধু সংগ্রহ করছে আর এতে পরাগায়ন হচ্ছে ফুলের। বসন্তের নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে গাছে গাছে আশফলের মুকুল। আর এ মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মনকে করে তুলছে আরো প্রাণবন্ত।বিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চৈত্রের খরতাপে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে প্রতিদিন ভিড় বাড়ছে রোগীর। শনিবার রাতে সরেজমিনে হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, গত ১০/১২ দিন পূর্বে ডায়রিয়ার রোগী ছিলই না। এরপর থেকে প্রতিদিন ৫/৬ জন হঠাৎ করে শনিবার রাতে এক দিনেই ১২ জন রোগী ভর্তি হয়। হাসপাতালের চতুর্থ তলায় একটি ওয়ার্ডে কর্তব্যরত ডা. রেজাউল ইসলাসকে ঐ ওয়ার্ডে থাকা নার্সদের সাথে রোগীদের সার্বিক খোঁজখবর নিয়ে তাদের ব্যবস্থাপত্র দিতে দেখা গেছে। ডা. রেজাউল ইসলাসম জানান, চৈত্রের প্রচন্ড গরম পড়ার ফলে শিশুদের খাবার এবং পানির সমস্যার কারণে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
পাইকগাছায় মরা মুরগী বিক্রি : দোকান বন্ধ করে দিল প্রশাসন
পাইকগাছা পৌর সদরে মরা মুরগী বিক্রির অপরাধে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে দোকান বন্ধ করে দিলেন প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু। শনিবার বিকেলে পৌর মাংস বাজারে এ ঘটনা ঘটেছে। জানা যায়, পাইকগাছার পৌরসভার মাংস বাজারে মরা মুরগীর মাংস দীর্ঘদিন ধরে বিক্রি হয়ে আসছে। বিশেষ করে অধিকাংশ খাবার হোটেলে এগুলো বিক্রি হয়ে থাকে বলে জানা গেছে। মুরগী ক্রেতা ইসমাইল হোসেন খোকা জানান, পহেলা রমজান উপলক্ষে শনিবার বিকেল ৪ টায় পৌর সদরে মুরগী ব্যবসায়ী খায়রুল আলমের কাছে ২ কেজি ২শ’ গ্রাম ওজনের মুরগী কেনেন। যা ওদের মাধ্যমে পরিস্কার করতে দেয়া হয়। অল্পবিস্তারিত পড়ুন
আগুনে পোড়ানো হল জব্দকৃত দুই লাখ টাকার অবৈধ জাল
ইলিশ সম্পদ উন্নয়নের লক্ষ্যে গত ৩১ মার্চ থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের উদ্যোগে নদ-নদীতে অব্যাহত অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নের দারুলহুদা লাগোয়া কঁচা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং একই রাতে কঁচা ও পোনা নদীর মোহনা চরখালী এলাকার নদী থেকে একটি বড় আকারের বেড় জাল জব্দ করা হয়। এ সময় জেলেরা নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। রাতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের নির্দেশে মোবাইলবিস্তারিত পড়ুন
