ভাণ্ডারিয়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চৈত্রের খরতাপে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে প্রতিদিন ভিড় বাড়ছে রোগীর। শনিবার রাতে সরেজমিনে হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, গত ১০/১২ দিন পূর্বে ডায়রিয়ার রোগী ছিলই না। এরপর থেকে প্রতিদিন ৫/৬ জন হঠাৎ করে শনিবার রাতে এক দিনেই ১২ জন রোগী ভর্তি হয়। হাসপাতালের চতুর্থ তলায় একটি ওয়ার্ডে কর্তব্যরত ডা. রেজাউল ইসলাসকে ঐ ওয়ার্ডে থাকা নার্সদের সাথে রোগীদের সার্বিক খোঁজখবর নিয়ে তাদের ব্যবস্থাপত্র দিতে দেখা গেছে।
ডা. রেজাউল ইসলাসম জানান, চৈত্রের প্রচন্ড গরম পড়ার ফলে শিশুদের খাবার এবং পানির সমস্যার কারণে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
Please follow and like us:
« পাইকগাছায় মরা মুরগী বিক্রি : দোকান বন্ধ করে দিল প্রশাসন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় গাছে গাছে আশফলের মুকুলের সমারোহ »
