প্রধান সূচি

পিরোজপুরে বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

পিরোজপুর পৌরসভার শেখ পাড়া এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধি শিশু (১০)কে ধর্ষণের অভিযোগে মো. জুয়েল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে এ ঘটনায় পিরোজপুর সদর থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ও আসামি জুয়েল একই এলাকায় ভাড়া বাসায় থাকতো। শনিবার দুপুর ২টার দিকে শিশুটি গোছল করার জন্য গেলে জুয়েল ওই শিশুকে তার বাসায় ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করে। এ সময় তাদের বাসায় কেউ ছিল না। রাতে শিশুটির মা বাসায় এলে শিশুটি তার মাকে ধর্ষণের বিষয়টি তাকে খুলে বলে। এ সময় শিশুটির মা স্থানীয় কাউন্সিলর এর কাছে ঘটনা জানালে কাউন্সিলর তাকে থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দিলে শিশুটির মা রাতেই থানায় গিয়ে মামলা করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মো. জুয়েলকে আসামী করে মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামি গ্রেফতার করেছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial