প্রধান সূচি

Sunday, March 13th, 2022

 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে পিরোজপুরে যুবদলের সমাবেশ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল। রবিবার বিকেলে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম। জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ শেখ, রিয়াজ সরদার, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, দপ্তর সম্পাদক ইকবাল মাসুদ সবুজ, প্রচার সম্পাদক সালমান জাকির প্রমুখ। এসময় জেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রবাসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের উপযুক্ত জবাব দিতে হবে : শ ম রেজাউল করিম

প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা অপপ্রচারে লিপ্ত তাদের উপযুক্ত জবাব দিতে প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে এ সব উন্নয়নের তথ্য প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীর কাছে তুলে ধরারও এ সময় আহ্বান জানান তিনি। শনিবার যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান মন্ত্রী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড এর সাধারণ সম্পাদক তানভীর মুরাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেটবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

পিরোজপুর পৌরসভার শেখ পাড়া এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধি শিশু (১০)কে ধর্ষণের অভিযোগে মো. জুয়েল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনায় পিরোজপুর সদর থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ও আসামি জুয়েল একই এলাকায় ভাড়া বাসায় থাকতো। শনিবার দুপুর ২টার দিকে শিশুটি গোছল করার জন্য গেলে জুয়েল ওই শিশুকে তার বাসায় ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করে। এ সময় তাদের বাসায় কেউ ছিল না। রাতে শিশুটির মা বাসায় এলে শিশুটি তার মাকে ধর্ষণের বিষয়টিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial