নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে পিরোজপুরে যুবদলের সমাবেশ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল। রবিবার বিকেলে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম।
জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ শেখ, রিয়াজ সরদার, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, দপ্তর সম্পাদক ইকবাল মাসুদ সবুজ, প্রচার সম্পাদক সালমান জাকির প্রমুখ। এসময় জেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« প্রবাসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের উপযুক্ত জবাব দিতে হবে : শ ম রেজাউল করিম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বাল্যবিবাহ রোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত »
