প্রধান সূচি

পিরোজপুরে ৭০ হাজার পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য

পিরোজপুরে আসন্ন রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মধ্যে ভতুর্কি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রীর লক্ষে ৭০ হাজার কার্ড তৈরী করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জেলার ৭ উপজেলা, ৪ পৌরসভা ও ৫৩টি ইউনিয়নের দরিদ্র, অসহায়, স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে এই তালিকা তৈরী করছে।
বুধবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত টিসিবি’র ২১ জন ডিলারের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চৌধুরী রওশন ইসলাম সভাকে অবহিত করেন যে রমজান মাসের পূর্বে এবং মাঝামাঝি সময়ে দুই কিস্তিতে এসব পণ্য ডিলারদের মাধ্যমে ভর্তুকী মূল্যে বিক্রি করা হবে।
প্রাথমিক ভাবে ২ কেজি চিনি, ২ কেজি মুসুরী ডাল, ২ কেজি ছোলার ডাল এবং ২ লিটার তেল দেয়া হবে। তালিকাভুক্ত উপকারভোগীদের কার্ড দেয়া হবে এবং তারা এই কার্ড নিয়ে নির্দিষ্ট স্থান ও তারিখে মালামাল ক্রয় করতে পারবেন।
জানা গেছে সমগ্র দেশে পবিত্র রমজান মাসে ১ কোটি পরিবারকে এ কার্ড দেয়া হবে। সভায় অন্যান্যের মধ্যে জেলা বাজার কর্মকর্তা মো. আব্দুল মান্নান, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল কবীর, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরীসহ টিসিবি’র জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial