প্রধান সূচি

ইন্দুরকানীতে জেপির প্রার্থী মশিউর রহমান মঞ্জু বিজয়ী

৭ম ধাপে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন সরকারের শরীক জাতীয়পর্টি (জেপির) মনোনীত বাই সাইকেল মার্কার প্রার্থী মশিউর রহমান মঞ্জু।
বেসরকারী ফলাফলে জেপি মনোনীত মশিউর রহমান মঞ্জু ৬৪৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মিজানুর রহমান স্বপন পেয়েছেন ৪১৬১ ভোট।

সোমবার উপজেলা চন্ডিপুর নির্বাচনে প্রশাসনের ব্যাপক নিরাপত্তার কারণে কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে।
নির্বাচনটা ছিল আওয়ামী লীগ ও তার শরীক দল জাতীয়পর্টি (জেপি)’র মধ্যে মর্যাদার লড়াই। বিজয়ী চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, প্রশাসনের কঠোর নিরাপত্তার জন্য শান্তিপূর্ণ পরিবেশে ভোটার ভোট প্রদান করতে পেরেছে। তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম্যাজিষ্ট্রেট, ওসি, পুলিশ বাহিনী, র‌্যাব, বিজিবি, নির্বাচন কমিশনের কর্মকর্তাসহ সকলকে ধন্যবাদ জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial