প্রধান সূচি

Monday, February 7th, 2022

 

ইন্দুরকানীতে জেপির প্রার্থী মশিউর রহমান মঞ্জু বিজয়ী

৭ম ধাপে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন সরকারের শরীক জাতীয়পর্টি (জেপির) মনোনীত বাই সাইকেল মার্কার প্রার্থী মশিউর রহমান মঞ্জু। বেসরকারী ফলাফলে জেপি মনোনীত মশিউর রহমান মঞ্জু ৬৪৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মিজানুর রহমান স্বপন পেয়েছেন ৪১৬১ ভোট। সোমবার উপজেলা চন্ডিপুর নির্বাচনে প্রশাসনের ব্যাপক নিরাপত্তার কারণে কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনটা ছিল আওয়ামী লীগ ও তার শরীক দল জাতীয়পর্টি (জেপি)’র মধ্যে মর্যাদার লড়াই। বিজয়ী চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, প্রশাসনের কঠোর নিরাপত্তার জন্য শান্তিপূর্ণবিস্তারিত পড়ুন


বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ইয়াকুব আলী বাওয়ালী নামের নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে সুন্দরবনের দুবলার চরের ২৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় জেলেদের জালে উঠে আসে ইয়াকুবের মরদেহ। তবে এই মরদেহ উদ্ধারের বিষয়ে কোন তথ্য নেই বন বিভাগের কাছে। এ নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলের মরদেহ উদ্ধার করল জেলেরা। নিহত ইয়াকুব আলী বাওয়ালী কচুয়া উপজেলার বগা গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে। নিহত ইয়াকুবের ছেলে ফিশিং ট্রলার মালিক ইব্রাহিম আমানি বলেন, রবিবার রাতে দুবলার চরের ২৫ কিলোমিটারবিস্তারিত পড়ুন


জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

চিড়িয়াখানায় কোনরকম অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান চিড়িয়াখানায় কোনরকম অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। সোমবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী একথা জানান। সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণী চিকিৎসা কেন্দ্র, ঔষধ সংরক্ষণ স্থান পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন প্রাণীদের খোঁজখবর নেন এবং তাদের খাবার ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিত হন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial