প্রধান সূচি

পিরোজপুরে মাদক মামলায় যুবকের ৫ বছর সশ্রম কারাদন্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি মাদক মামলায় মো. শওকত হোসেন শাহ মুন্না নামের এক যুবককে ৫ বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারী র‌্যাব-৮ এর একটি দল ভান্ডারিয়া উপজেলায় টহল ডিউটি করাকালীন ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া গ্রামস্থ মো. শওকত হোসেন শাহ মুন্না’র বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ছোট প্লাষ্টিকের প্যাকেটের মধ্যে ছোট ছোট স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পরে ভান্ডারিয়া থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ভান্ডারিয়া থানার মামলা নং-০৪, তারিখ-১২/০২/২০১৫ এবং জি.আর-২৪/১৫। মামলাটি আদালতে গেলে বিচারক মুন্নার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ৯(খ) নং ক্রমিকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম আসামীকে ৫ বছর সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ তিন মাসের সশ্রম কারাদন্ডে আদেশ দেন। সাথে সাথে তিনি উক্ত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক বিনষ্ট করার আদেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial