প্রধান সূচি

Wednesday, February 2nd, 2022

 

কাউখালীতে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকা উদ্ধার : মা-ছেলে-মেয়ে আটক

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। এসময় মা ও ছেলে-মেয়েসহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। স্থানীয় ও পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদেরের নেতৃত্বে একটি দল কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামে খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের মধ্যে পলিথিনে মোড়ানো সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা বিক্রির ২ লক্ষ ৪ হাজার ৫শ’ টাকাও জব্দ করা হয়।বিস্তারিত পড়ুন


সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। আজ বাংলাদেশে খাদ্যের সংকট নয়, উদ্বৃত্ত থাকছে। এক সময় আমরা বলতাম খাদ্য ঘাটতি মেটাতে হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শুধু খাদ্য ঘাটতি নয়, খাদ্যের গুণগত মানের পরিবর্তন করতে হবে। বুধবার রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় মামলা ॥ অপহরণকারি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য বিয়ে হওয়া কলেজ ছাত্রী (১৯) অপহরণের ঘটনায় অপহরণকারি সবুজ মোল্লা (২২)কে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারির নিজ বাড়ি উপজেলার ফুলঝুড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ ওই গ্রামের নূরুল ইসলাম মোল্লার ছেলে। মামলা সূত্রে জানা গেছে, পাশর্^বতী বামনা উপজেলার ওই কলেজ ছাত্রীর মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে বিয়ে হবার পরেও বাবার বাড়িতে থেকে স্থানীয় ডৌয়াতলা কলেজে লেখাপড়া করে আসছিলে। এদিকে, বখাটে সবুজ মোল্লা বিয়ের আগে থেকেই ওই কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও উত্যক্ত করে আসছিলে। সবুজবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদক মামলায় যুবকের ৫ বছর সশ্রম কারাদন্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি মাদক মামলায় মো. শওকত হোসেন শাহ মুন্না নামের এক যুবককে ৫ বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত। মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারী র‌্যাব-৮ এর একটি দল ভান্ডারিয়া উপজেলায় টহল ডিউটি করাকালীন ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া গ্রামস্থ মো. শওকত হোসেন শাহ মুন্না’র বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ছোট প্লাষ্টিকের প্যাকেটের মধ্যে ছোট ছোট স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ভান্ডারিয়া থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্যবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে সরকারী জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবশেষে পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারী জমি দখল করে নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন। বুধবার উপজেলা সদরের ইন্দুরকানী বাজার সংলগ্ন রাস্তা ও খাল দখল করে নির্মানাধীন ভবনের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান থেকে জানা যায়, ক্ষমতার দাপটে দুইমাস ধরে উপজেলা প্রশাসনের নাকের ডগায় কালাইয়া গ্রামের দুলাল বৈদ্য সরকারী জামি দখল করে বহুতল ভবন নির্মান কাজ শুরু করেন। খাল ও সড়ক দখল করে পিলার নির্মান করে এবং ফাউন্ডেশন দিয়ে স্থাপনা নির্মানের কাজ চালায়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে জনতার তোপের মুখে পড়ে প্রশাসন। অবশেষে দুই মাস পর বুধবার দুপুরেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনা সভা

মুজিববর্ষে পঞ্চম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম রায় চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিম আলী, যুব সংগঠক হাসিবুল ইসলাম হাসান প্রমুখ। এসময় বিভিন্নবিস্তারিত পড়ুন


বিপিএল এ ফরচুন বরিশালের টানা বিজয়ে পিরোজপুরে আনন্দ মিছিল

বিপিএল এ ফরচুন বরিশালের টানা তৃতীয় বিজয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে খেলোয়ার ও ক্রিকেট প্রেমীরা। বুধবার বেলা ১১টায় শহরের পোষ্ট অফিস রোড থেকে পিরোজপুর ক্রিকেট একাডেমীর আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, তাহসান আহম্মেদ সাহিল, আহাদুজ্জামান অমি, মো. নাইম খান, লাবিব, নয়ন, মাহিসহ উৎসুক ক্রিকেট জনতা। উল্লেখ্য, মঙ্গলবার রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ১৬তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৪ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ে ৬ খেলা শেষে ৪ জয়ে ৮ পয়েন্টবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial