প্রধান সূচি

পিরোজপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে সোমবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে মো. কামরুজ্জামান সেলিম হাওলাদার (৫০) নামের এক কলেজ শিক্ষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত সেলিমকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেলিম নাজিরপুর উপজেলার বেঠাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
আহত সেলিম হাওলাদার জানান, সোমবার দুপুরে তার চাচাতো ভাই গিয়াস উদ্দিন হাওলাদার ধান খেতের জমি দখল করে আবাদ করছিলেন। এসময় তিনি (সেলিম) বাঁধা দিলে গিয়াস উদ্দিন লোকজন নিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, জমিজমা বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial