Monday, January 24th, 2022
পিরোজপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম
পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে সোমবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে মো. কামরুজ্জামান সেলিম হাওলাদার (৫০) নামের এক কলেজ শিক্ষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত সেলিমকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেলিম নাজিরপুর উপজেলার বেঠাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। আহত সেলিম হাওলাদার জানান, সোমবার দুপুরে তার চাচাতো ভাই গিয়াস উদ্দিন হাওলাদার ধান খেতের জমি দখল করে আবাদ করছিলেন। এসময় তিনি (সেলিম) বাঁধা দিলে গিয়াস উদ্দিন লোকজন নিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। পিরোজপুর সদরবিস্তারিত পড়ুন
