ইন্দুরকানী উন্নীত বেতন স্কেলের স্থাগিতাদেশ প্রত্যাহারের দাবীতে কর্মবিরতি
পিরোজপুরের ইন্দুরকানীতে উন্নীত বেতন স্কেলের স্থাগিতাদেশ প্রত্যাহারের দাবীতে কর্মবিরতী ও কালো ব্যাজ ধারণ করেছেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তা।
সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কর্মকর্তারা কালোব্যাজ ধারণ ও কর্মবিরতি পালন করেন।
সংগঠনের পিরোজপুর জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা: এমিলি খানম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক অনুমোদিত ভূমি কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেল স্থাগিত আদেশ আদেশ প্রত্যাহারের ও বকেয়া বেতন পাওয়ার দাবীতে এ কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) হচ্ছে না জেলা পরিষদের নির্বাচন ॥ বর্তমান পরিষদ দায়িত্ব পালন করবে »
