Monday, January 17th, 2022
হচ্ছে না জেলা পরিষদের নির্বাচন ॥ বর্তমান পরিষদ দায়িত্ব পালন করবে
আপাতত হচ্ছে না জেলা পরিষদ নির্বাচন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে সরকারী পরিপত্র জারী করা হয়েছে। ফলে পিরোজপুরসহ দেশের সকল জেলা পরিষদের বর্তমান পরিষদ পরবর্তী নির্বাচন বা নির্দেশনা না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন তরুণ রাজনীতিবিদ মো. মহিউদ্দিন মহারাজ। নির্বাচনের পরে শপথ গ্রহণ পূর্বক জেলা পরিষদের প্রথমবিস্তারিত পড়ুন
ইন্দুরকানী উন্নীত বেতন স্কেলের স্থাগিতাদেশ প্রত্যাহারের দাবীতে কর্মবিরতি
পিরোজপুরের ইন্দুরকানীতে উন্নীত বেতন স্কেলের স্থাগিতাদেশ প্রত্যাহারের দাবীতে কর্মবিরতী ও কালো ব্যাজ ধারণ করেছেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তা। সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কর্মকর্তারা কালোব্যাজ ধারণ ও কর্মবিরতি পালন করেন। সংগঠনের পিরোজপুর জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা: এমিলি খানম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক অনুমোদিত ভূমি কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেল স্থাগিত আদেশ আদেশ প্রত্যাহারের ও বকেয়া বেতন পাওয়ার দাবীতে এ কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার চিলতলা গ্রামে কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা চান মিয়াকে (৫৫) পিটিয়ে আহত করেছে বখাটেরা। রবিবার সন্ধ্যায় চিলতলা বাজারে খোকন, এমদাদুল হক ও সোবাহানের নেতৃত্বে ৪/৫ জন বখাটে এ হামলা চালায়। এ সময় গুরুতর আহত চানমিয়াকে স্থানীয়রা উদ্ধার করে স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন চান মিয়া অভিযোগ করে বলেন, তার মেয়ে শহীদ স্মৃতি বিএম কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী লিপিকে একই গ্রামের হারুনের ছেলে বখাটে এমদাদুল হক উত্যক্ত করে আসছে। বিষয়টির প্রতিকার চেয়ে এমদাদুলের বাবা হারুন এর কাছে নালিশ করেন চানমিয়া। এ সময়বিস্তারিত পড়ুন
