স্বরূপকাঠীতে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) তাপষ পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহান, নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন পিরোজপুরে কর্মকালীন সময়ে তার সততা, নিষ্ঠা, জনবান্ধবমুখী প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সদালাপী ও দায়িত্বশীল মানুষ।
