প্রধান সূচি

Monday, January 10th, 2022

 

প্রজ্ঞাপন জারি

সভা-সমাবেশ নিষিদ্ধ : গণপরিবহনে অর্ধেক যাত্রী

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ এবং গণপরিবহনে যাত্রী অর্ধেকসহ ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে। সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণায় সভায় এই ১১ দফা নির্দেশনা জারির সিদ্ধান্ত হয়। নির্দেশনাগুলো হলো- দোকান,বিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। বঙ্গবন্ধুর যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশটি একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধু ফিরে না আসলে পৃথিবীর যে রাষ্ট্রগুলো বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল সে স্বীকৃতি পাওয়া সম্ভব হতো না। বঙ্গবন্ধু ফিরে না আসলে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন সম্ভব হতো না। বঙ্গবন্ধু ফিরে না আসলে স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতো। বঙ্গবন্ধু ফিরে না আসলে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ করছেন সেটাবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় পিরোজপুর জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির একান্ত সচিব পদে পদায়ন হওয়ায় ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) তাপষ পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহান, নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, জেলাবিস্তারিত পড়ুন


জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় দারিদ্র্য নিরসন, নারী উন্নয়ন, আত্ম কর্মসংস্থান ও জীবনমানউন্নয়নের লক্ষ্যে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। উপজেলায় ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ১১৫জন সুবিধাভোগীর মাঝে  সেলাই মেশিন বিতরণ করা হয়। উল্লেখ্য, পিরোজপুর জেলা পরিষদ থেকে পর্যায়ক্রমে জেলায় ১ হাজার ২৩টি সেলাই মেশিন বিতরণ করা হবে বলে।


বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৫ দিন সাগরে ভেসে ছিলেন ২০ জেলে

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায় ভাসতে থাকা মাছ ধরার ট্রলারসহ ২০ জেলেকে দেশে ফিরিয়ে এনে মহাজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ট্রলারের মালিক আবুল কাশেমের কাছে তাদের হস্তান্তর করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার মোসায়েদ হোসেন। উদ্ধার করা জেলেরা হলেন- নুরুল ইসলাম, মো. তাছিন, নুরুল ইসলাম, মো. হানিফ, মো. সোহেল, মো. বেল্লাল, মো. আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মো. মিরাজ, মো. সালাউদ্দিন, মো. সালাউদ্দিন, মো. সবুজ, মো. হারুন, মো. জামাল, মো. বসর, মো. মোস্তাফিজ, মো. সোলাইমান, মো. আবু জাহের, মো. রিপন ও মো. দেলোয়ার। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদরবিস্তারিত পড়ুন


উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা

সুন্দরবনে প্রজনণ মৌসুমে চলছে কাঁকড়া নিধন

পূর্ব সুন্দবনের শরণখোলা রেঞ্জের বিভিন্ন নদ-নদে নিয়মনীতির তোয়াক্কা না করে প্রজনণ মৌসুমে দেদারসে চলছে মা কাঁকড়া নিধন। জেলেরা কতিপয় অসাধু বনকর্মীদের যোগসাজশে সুন্দবনের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধভাবে আহরণ করছে মা কাঁকড়া। ফলে রপ্তানি যোগ্য শিলা কাঁকড়াসহ বিভিন্ন ধরণের কাঁকড়ার প্রজনন ব্যাহত হবার পাশাপাশি হুমকির মুখে পড়ছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ১ জানুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সুন্দরবনের নদ-নদী ও জলাভূমিতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কাঁকড়া আহরণ ও বিক্রয় নিষিদ্ধ করে বনবিভাগ। শিলা কাঁকড়ার প্রধান উৎস সুন্দরবনে রয়েছে প্রায় ১৪ প্রজাতির কাঁকড়া। অধিক লাভের আশায় বন সংলগ্ন দাদন ব্যবসায়ীরা মাছের পাশের (অনুমতি)বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ৫ দিন ধরে নিঁখোজ মাদ্রাসা ছাত্র

পিরোজপুর সদর উপজেলায় মো. শাহাদাৎ হোসেন নাঈম (১২) নামে এক মাদ্রাসা ছাত্র ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নাঈম পিরোজপুর পৌরসভার বড় ভাইজোড়া গ্রামের মো. মিরাজ শেখের ছেলে এবং পার্শবর্তী আশ্রাফুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় নিখোঁজ নাঈমের মা মোসা: তাছলিমা বেগম পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তাছলিমা জানান, বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মাদ্রাসায় যাওয়ার জন্য গত ৬ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে একা বের হয় নাঈম। তবে নাঈম মাদ্রাসায় পৌঁছায় নি জানতে পেরে বিভিন্ন স্বজনদের কাছে পরিবারের সদস্যরা খোঁজ নিয়েও কোথাও তার সন্ধান করতে পারেনি। পিরোজপুর সদরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial