পিরোজপুরে ৫ দিন ধরে নিঁখোজ মাদ্রাসা ছাত্র
পিরোজপুর সদর উপজেলায় মো. শাহাদাৎ হোসেন নাঈম (১২) নামে এক মাদ্রাসা ছাত্র ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নাঈম পিরোজপুর পৌরসভার বড় ভাইজোড়া গ্রামের মো. মিরাজ শেখের ছেলে এবং পার্শবর্তী আশ্রাফুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় নিখোঁজ নাঈমের মা মোসা: তাছলিমা বেগম পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তাছলিমা জানান, বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মাদ্রাসায় যাওয়ার জন্য গত ৬ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে একা বের হয় নাঈম। তবে নাঈম মাদ্রাসায় পৌঁছায় নি জানতে পেরে বিভিন্ন স্বজনদের কাছে পরিবারের সদস্যরা খোঁজ নিয়েও কোথাও তার সন্ধান করতে পারেনি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জা.মো. মাসুদুজ্জামান জানান, নিখোঁজের ঘটনায় সদর থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে খুঁজে বের করার চেষ্টা করছে।
Please follow and like us:
« শেখ হাসিনা দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুন্দরবনে প্রজনণ মৌসুমে চলছে কাঁকড়া নিধন »
