পিরোজপুরে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার এবং বিধিমালা-২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতির দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ছাইয়েদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ, ভূমি সহকারী কর্মকর্তা মো. জামাল হোসেন, মো. এমদাদুল হক, মো. ওয়াহিদুজ্জামান।
বক্তারা আগামী ১৫ জানুয়ারীরর মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভুমি মন্ত্রনালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার এবং আগামী ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদানের দাবী জানান।
পরে তারা পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সচিবের বরাবর স্মারকলিপি প্রদান করেন।
