প্রধান সূচি

Thursday, January 6th, 2022

 

বাস ড্রাইভারকে মারধর

পিরোজপুর থেকে ৫টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

এক বাস ড্রাইভারকে মারধরের ঘটনায় পিরোজপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পিরোজপুর বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। পিরোজপুরের এক সিনিয়র বাস ড্রাইভারকে গত ৪ জানুয়ারী ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে আটকে রেখে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য খুলনা-বরিশাল-ঝালবাঠি-বরগুনা-পটুয়াখালী এ ৫টি রুটে সরাসরি সকল বাস চলাচল আজ বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (৫ জানুয়ারি) বিষয়টির সমাধান না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য এই ৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার এবং বিধিমালা-২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতির দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখা। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ছাইয়েদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ, ভূমি সহকারী কর্মকর্তা মো. জামাল হোসেন, মো. এমদাদুল হক, মো. ওয়াহিদুজ্জামান। বক্তারা আগামী ১৫ জানুয়ারীরর মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভুমি মন্ত্রনালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার এবং আগামী ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ ও ভূমিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার মরগাহাট এলাকার কে.জে.এস.পি ইউঃ স্কুল এ্যান্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষক আনন্দ কুমার পালকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের বিচার চেয়ে বৃহস্পতিবার সকালে ওই শিক্ষক বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। মারধরের শিকার প্রধান শিক্ষক আনন্দ কুমার পাল বলেন, বুধবার আমার কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলাম। বেলা ১১টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সোহাগ ও স্থানীয় ইউপি সদস্য লিটনসহ ৫/৬জন লোক আমার কক্ষে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সভাপতি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি প্রতিবাদ করলে সে আমাকে মারধরবিস্তারিত পড়ুন


পিরোজপুরের ৫ ইউপি নির্বাচন

৩টি আ’লীগ ও ১টি আ’লীগ বিদ্রোহী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আজ বুধবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৪টি ও ভান্ডারিয়া উপজেলায় ১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জয়লাল করেছে। ১টি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এবং ১টি জাতীয় পার্টি (জেপি) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। বেসরকারীভাবে বিজয়ীরা হলেন মঠবাড়িয়া উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হারুন অর রশিদ তালুকদার (নৌকা), ৪নং দাউদখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. ফজলুল হক খান রাহাত (নৌকা), ৬নং টিকিকাটা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial