ভাণ্ডারিয়ার ইকড়িতে আব্দুল হাই চেয়ারম্যান নির্বাচিত
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পার্টি (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ন আহবায়ক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক ইকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইকড়ি ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রের ৫২টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ণ অনষ্ঠিত হয়।
নির্বাচনে চশমা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই হাওলাদার পেয়েছেন ৬ হাজার ৪০২ ভোট এবং আওয়ামী লীগ প্রার্থী মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হুমায়উন কবির পেয়েছেন ৩ হাজার ৭৬৯ ভোট।
Please follow and like us:
« ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুরের দুই গ্রুপের আলাদা আলাদা কর্মসূচি পালন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ৩টি আ’লীগ ও ১টি আ’লীগ বিদ্রোহী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী »
