Wednesday, January 5th, 2022
ভাণ্ডারিয়ার ইকড়িতে আব্দুল হাই চেয়ারম্যান নির্বাচিত
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পার্টি (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ন আহবায়ক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক ইকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইকড়ি ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রের ৫২টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ণ অনষ্ঠিত হয়। নির্বাচনে চশমা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই হাওলাদার পেয়েছেন ৬ হাজার ৪০২ ভোট এবং আওয়ামী লীগ প্রার্থী মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হুমায়উন কবির পেয়েছেন ৩ হাজার ৭৬৯ ভোট।
