প্রধান সূচি

পিরোজপুরে ট্যাপ এর আয়োজনে র‌্যালী

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ট্রাস্ট ব্যাংক ও মালয়েশিয়ান টেকনোলজি কোম্পানি আজিয়াটা ডিজিটালের যৌথ উদ্যোগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস- ট্রাস্ট আজিয়াটা পে-ট্যাপ এর নতুন ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র ১৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
নতুন ক্যাশ আউট চার্জ উপলক্ষে মঙ্গলবার সকালে পিরোজপুরে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ট্যাপ এর পিরোজপুর এর ডিষ্ট্রিবিউটর আর এস এম কর্পোরেশন এর উদ্যোগে এ র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি পিরোজপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালীর উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান। এ সময় ট্রাষ্ট আজিয়াটা পে এর এরিয়া ম্যানেজার ওমর মাছুদ, ট্যারিটরি ম্যানেজার নাজমুল হাসান সোহাগ, ডিষ্ট্রিবিউটর ম্যানেজার এস এম আহাদ হোসেনসহ বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial