Tuesday, January 4th, 2022
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুরের দুই গ্রুপের আলাদা আলাদা কর্মসূচি পালন
পিরোজপুরে ছাত্রলীগের দুই গ্রুপ আলাদা আলাদা ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। মঙ্গলবার বিকেলে পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সমর্থিত গ্রুপ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে বিশাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বর থেকে শোভাযাত্রটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে এখানে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন
১৩ বছর ধরে একজনই ভিপি ॥ নতুন নির্বাচনের দাবি
হামলার বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে পিসি কলেজ শিক্ষার্থীর সংবাদ সম্মেলন
বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) সরদার ইয়াছির আরাফাত নোমান ও তার অনুসারীদের বিরুদ্ধে শ্লীলতাহানী, মারধর ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন বাগেরহাট সরকারি পিসি কলেজের স্নাতক (সম্মান) ইংরেজী ৪র্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী। এসময় তার শ্বাশুড়ি বাগেরহাট শহরের দশানী ক্রস রোড এলাকার বাসিন্দা রেহেনা চৌধুরী উপস্থিত ছিলেন। জান্নাতুল ফেরদৌসী ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতা হাসান চৌধুরী নয়নের স্ত্রী। হাসান চৌধুরী নয়ন সরকারি পিসি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌসী বলেন, গত ২৯বিস্তারিত পড়ুন
কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দক্ষিণ বাজারের রাবিন বেকারিকে ৪ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার অপরাধে উত্তর বাজারের মাতৃ ভান্ডারকে ২ হাজার টাকা চিরাপাড়া শহিদুল স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পিরোজপুরে ট্যাপ এর আয়োজনে র্যালী
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ট্রাস্ট ব্যাংক ও মালয়েশিয়ান টেকনোলজি কোম্পানি আজিয়াটা ডিজিটালের যৌথ উদ্যোগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস- ট্রাস্ট আজিয়াটা পে-ট্যাপ এর নতুন ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র ১৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন ক্যাশ আউট চার্জ উপলক্ষে মঙ্গলবার সকালে পিরোজপুরে একটি র্যালী অনুষ্ঠিত হয়েছে। ট্যাপ এর পিরোজপুর এর ডিষ্ট্রিবিউটর আর এস এম কর্পোরেশন এর উদ্যোগে এ র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি পিরোজপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান। এ সময় ট্রাষ্ট আজিয়াটা পে এর এরিয়া ম্যানেজার ওমরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ॥ টাকা লুটের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় টাকা লেনদেনের জেরে পৌর শহরের কাপুড়িয়া পট্টির একটি কাঁটা কাপড়ের (স্টার টেইলার্স) দোকানে ভাংচুর ও হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাইনুল আকনের স্ত্রী মোসা: রনি বেগম মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া বনিক সমিতি ও সোমবার রাতে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সেনের টিকিকাটা গ্রামের জলীল মৃধার স্ত্রী বর্তমান সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসা: মনোয়ারা বেগমের সাথে মাইনুল আকনের অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক রয়েছে। মাইনুল আকন চিকিৎসায় ঢাকা অবস্থান করার সুযোগে মনোয়ারা বেগম ও তার ছেলে সোহাগেরবিস্তারিত পড়ুন
