প্রধান সূচি

পিরোজপুরে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বিএনপির মামলা ॥ শুনানীতে খারিজ

পিরোজপুরে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বিএনপির দায়ের করা মামলার শুনানীর পর খারিজ করেছেন পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। রবিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা সভাপতি মো. আবুল কালাম আকন এ মামলা দায়ের করেন।
মামলা তিনি অভিযোগ করেন, গত ১ ডিসেম্বর সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তার ভেরিফাইড ফেজবুকে সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিষ্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী ও মর্যাদাহানীকর ভাষা ব্যবহার করেন। এই অবমাননাকর বক্তব্য ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। জিয়া পরিবার ও ব্যারিষ্টার জাইমা রহমান সামজিক ও ব্যক্তিগতভাবে অপমান অপদস্থ করার জন্য উক্ত ভিডিওটি প্রকাশ ও প্রচার করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনাটি আইনত শাস্তিযোগ্য অপরাধ বলে মামলায় উল্লেখ করা হয়।
পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী-১ আদালতের বিচারক ইকবাল মাসুদ মামলার বাদী এডভোকেট মো. আবুল কালাম আকনের জবানবন্দী গ্রহন করেন। পরে বিকেল ৪টায় বিচারক ২০৩ ধারা মতে মামলাটি খারিজ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial