প্রধান সূচি

Sunday, December 26th, 2021

 

পিরোজপুরের ইন্দুরকানীতে জেপি’র প্রার্থী মাসুদ করিম ইমন ইউপি চেয়ারম্যান নির্বাচিত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি)’র প্রার্থী মাসুদ করিম ইমন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার শান্তিপূর্ণ, অবাধ, কঠোর নিরাপত্তা ও নিরপেক্ষ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সকাল থেকে শত শত ভোটার উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন। বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা ভোট কেন্দ্র পাহারা ও রাস্তায় টহলে নিয়োজিত ছিল। বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাঈদুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বিএনপির মামলা ॥ শুনানীতে খারিজ

পিরোজপুরে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বিএনপির দায়ের করা মামলার শুনানীর পর খারিজ করেছেন পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। রবিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা সভাপতি মো. আবুল কালাম আকন এ মামলা দায়ের করেন। মামলা তিনি অভিযোগ করেন, গত ১ ডিসেম্বর সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তার ভেরিফাইড ফেজবুকে সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিষ্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী ও মর্যাদাহানীকর ভাষা ব্যবহার করেন। এই অবমাননাকর বক্তব্য ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। জিয়া পরিবার ও ব্যারিষ্টারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় নৌকার প্রার্থীদের বিজয়ী করতে কেন্দ্রীয় যুবলীগ নেতার পথসভা

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে পথসভা করছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য তাজউদ্দিন আহম্মেদ। শনিবার রাতে উপজেলা ২নং ধানীসাফা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হারুন অর রশিদ তালুকদার এবং ৬নং টিকিকাটা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের নির্বাচনী পৃথক দুটি পথসভায় বক্তব্য দেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial