বাগেরহাটে সঞ্জীবনী প্রশিক্ষণ শুরু
বাগেরহাটে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটে ৫ দিনব্যাপি এই প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মীর শওকত আলী বাদশা।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার সহকারি বিশেষজ্ঞ মো. আবু তারেক সিদ্দিকী, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী মো. শামীম হোসাইনসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
তৃতীয় ব্যাচের এই প্রশিক্ষণে বানিজ্য মন্ত্রণালয়ের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করছেন। এর আগেও বানিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটে আরও দুটি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে ১০ শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করলো রেড ক্রিসেন্ট (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে নারী উদ্যোক্তাদের ই-কমার্স প্রশিক্ষণ »
