Sunday, December 5th, 2021
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে : প্রধানমন্ত্রী
শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধুমাত্র পাস করেই চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হতে হবে এবং অন্যকে চাকরি দেওয়া সুযোগ তৈরি করতে হবে। উদ্যোক্তা তৈরি করার জন্য আওয়ামী লীগ সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। আজ রবিবার ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হন। খবর বাসসের শেখ হাসিনা বলেন, তরুণ সমাজকে শিক্ষারবিস্তারিত পড়ুন
শরণখোলায় কামাল উদ্দিন আকনের স্মরণসভা অনুষ্ঠিত
বাগেরহাটের শরনখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত কামর উদ্দিন আকনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালী, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি শোক র্যালী রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মরহুমের কবর জিয়ারত শেষে রায়েন্দা পাইলট হাইস্কুল চত্বরে স্মরণ সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে মশারি শিল্পে ভাগ্য উন্নয়নের চেষ্টা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মশারি শিল্পে স্বপ্ন দেখছে ২০ গ্রামের মানুষ। উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের একটি মহল্লাতেই গড়ে উঠেছে মশারী তৈরীর অর্ধ শতাধিক কারখানা। ওই গ্রামের নারী পুরুষ সবাই মিলে বৈদ্যুতিক মেশিন ও পা চালিত সেলাই মেশিন নিয়ে যে যার ঘরেই খুলে বসেছেন মশারি তৈরীর কারখানা। রাজধানীর গাউসিয়া থেকে গজ হিসেবে নেট কাপড় কিনে এনে তারা এ কর্মযজ্ঞ চালিয়ে টিকে আছেন প্রায় ৫০ বছর ধরে। ওই গ্রামের প্রত্যেক পরিবারেই নারী পুরুষের পাশাপাশি দরিদ্র ঘরের শিক্ষার্থীরাও লেখাপড়ার ফাকে ফাকে মশারি সেলাই করে রোজকার করছে। কোন ঘরের ভিতরে না ঢুকলে কেউ বিশ্বাসই করতেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা
“নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এ শ্লোগান নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পিরোজপুরের জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে পিরোজপুর প্রেসক্লাবের কনভেনর গৌতম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক জাকির হোসেন। উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের জেলা সমন্বয়কারী গৌরঙ্গ ঘোষ। আলোচনায় অংশ নেন, পিরোজপুরবিস্তারিত পড়ুন
ক্লিনিক মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাটের মোড়েলগঞ্জে মশিউর রহমান মুকুল (৫২) নামের এক ক্লিনিক মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে রবিবার দুপুরে মোড়েলগঞ্জ পৌর শহরের মেইনরোডস্থ নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে পুলিশ মুকুলের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মুকুলের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মশিউর রহমান মুকুল মোড়েলগঞ্জ শহরের ডা. আব্দুল লতিফ হাওলাদারের ছেলে। সে মোড়েলগঞ্জ পৌর শহরের মেইনরোডস্থ রাইসা ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টার এবং রাইসা মটরস এর মালিক। রাইসা ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের তৃতীয় তলায় পরিবারসহ বসবাস করতেন মশিউর রহমান মুকুল। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে নারী উদ্যোক্তাদের ই-কমার্স প্রশিক্ষণ
বাগেরহাটের নারী উদ্যোক্তাদের ই-কমার্সে দক্ষ করতে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাগেরহাট উইমেন্স চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বাগেরহাটের জেলা সমন্বয়কারী রিজিয়া পারভীন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দারসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নারী উদ্যোক্তারা অর্থনীতির চাকাকে সচল করতেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সঞ্জীবনী প্রশিক্ষণ শুরু
বাগেরহাটে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটে ৫ দিনব্যাপি এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মীর শওকত আলী বাদশা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার সহকারি বিশেষজ্ঞ মো. আবু তারেক সিদ্দিকী, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী মো. শামীম হোসাইনসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। তৃতীয় ব্যাচের এই প্রশিক্ষণে বানিজ্য মন্ত্রণালয়ের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করছেন। এর আগেও বানিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটে আরও দুটি ব্যাচের প্রশিক্ষণবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ১০ শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করলো রেড ক্রিসেন্ট
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে ১০জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। রবিবার সকালে জেলা ইউনিট কার্যালয়ে জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে ও কেন্দ্রীয় যুব স্বেচ্ছাসেবক বিভাগের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ রেডক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ.বি.এম. শামসুজ্জোহা, জেলা রেড ক্রিসেন্ট’র নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, নুরুল হুদা আলম, এম. এন. খালেদ রবি, সাংবাদিক ফসিউলবিস্তারিত পড়ুন
চরফ্যাসনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত-২
ভোলার চরফ্যাসনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চর কুকরী মুকরী ইউনিয়নের বাবুগঞ্জ গ্রামের জাইল্লার খাল নামক এলাকার ফরেষ্ট কেওড়া বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দক্ষিণ আইচা থানা পুলিশ রবিবার সকালে নিহত দুই জনের লাশ উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন। তবে তৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় র্যাব বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ওসি সাখাওয়াত হোসেন। পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে চর কুকরী মুকরীর বাবুগঞ্জ এলাকায় জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালায় র্যাব-৮ এর একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে ১০/১৫বিস্তারিত পড়ুন
