স্বরূপকাঠীতে রাজনৈতিক নেতাদের সাথে রূপান্তরের মতবিনিময় সভা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে বেসরকারি এনজিও সংস্থা রূপান্তর এর অপরাজিতা প্রকল্প। মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবক মো. মহিববুল্লাহ হাওলাদার, স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সম্পাদক মো. ফারুক হোসেন, সাংবাদিক মো. নজরুল ইসলাম, শিক্ষক হেমায়েত উদ্দীন, উপজেলা কমিউনিষ্ট পার্টির সম্পাদক মো. হুমাউন কবির, মো. হযরত আলী হিরু, মো. হাবিবুল্লাহ, ফয়সাল হাসান প্রমুখ।
সভায় রাজনৈতিক দলে নারীদের অবস্থা ও অবস্থানের চিত্র তুলে ধরাসহ উম্মুক্ত আলোচনা করা হয়।
Please follow and like us:
« কাউখালীতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ছাগল চুরি করে স্বাস্থ্য কর্মকর্তার ভুড়িভোজ ! »
