Tuesday, November 23rd, 2021
ছাগল চুরি করে স্বাস্থ্য কর্মকর্তার ভুড়িভোজ !
পিরোজপুরের নাজিরপুরে চুরি করা ছাগল দিয়ে ভুড়িভোজ করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। চুরি যাওয়া ছাগলের মালিক উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও নাজিরপুর থানায় দিয়েছেন পৃথক অভিযোগ। বিষয়টি নিয়ে উপজেলায় বেশ আলোচনা-সমালোচনা চলছে। আর ছাগল চুরি ও ভুড়িভোজের ঘটনাটি ঘটেছে গত ১৯ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে। ছাগলটির মালিক দরিদ্র চা বিক্রেতা আ. লায়েক ফরাজী মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। চুরি যাওয়া ছাগলের মালিক লায়েক ফরাজী নাজিরপুর উপজেলা সদরের আওয়ামী লীগ অফিস সংলগ্ন একটি ছোট চায়ের দোকানে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে রাজনৈতিক নেতাদের সাথে রূপান্তরের মতবিনিময় সভা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে বেসরকারি এনজিও সংস্থা রূপান্তর এর অপরাজিতা প্রকল্প। মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবক মো. মহিববুল্লাহ হাওলাদার, স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সম্পাদক মো. ফারুক হোসেন, সাংবাদিক মো. নজরুল ইসলাম, শিক্ষক হেমায়েত উদ্দীন, উপজেলা কমিউনিষ্ট পার্টির সম্পাদক মো. হুমাউন কবির, মো. হযরত আলী হিরু, মো. হাবিবুল্লাহ, ফয়সাল হাসান প্রমুখ। সভায় রাজনৈতিক দলে নারীদের অবস্থা ও অবস্থানের চিত্র তুলে ধরাসহ উম্মুক্ত আলোচনাবিস্তারিত পড়ুন
কাউখালীতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলায় ৪ হাজার ৩৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সুর্যমূখি, চিনাবাদাম, মুগ ও খেসারীর জন্য ১ হাজার ৫১০ জন এবং ধানের জন্য ২ হাজার ৮৬০ জনকে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুলবিস্তারিত পড়ুন
