প্রধান সূচি

পিরোজপুরে ইসলামী ব্যাংকে অগ্নিকান্ড

পিরোজপুর শহরের জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় ইসলামী ব্যাংক কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে ব্যাংকের জেনারেটর থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের অফিসার আব্দুল মোতালেব সরদার জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে হাজির হয়ে দেখতে পাই আগুনের ধোয়া বের হচ্ছে। দ্রুত মেশিন লাগিয়ে প্রথমে নিচ থেকে এবং পরে ছাদে ও ব্যাংকের ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রনে আনি। আগুনে খুব বেশি ক্ষতি হওয়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। তবে পুরোপুরি পর্যবেক্ষণ না করে এখনই ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।
ইসলামী ব্যাংকের ম্যানেজার মুজিবুর রহমান জানান, ব্যাংকের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সকাল থেকে বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালিয়ে বাংকের কাজ করা হচ্ছিল। হঠাৎ আমরা ধোয়া দেখতে পেয়ে ছুটে গিয়ে আমাদের অগ্নিনিরোধ সরঞ্জামাদি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্ত জেনারেটরে তেল থাকার কারণে আগুন কিছুটা ছড়িয়ে পড়ে। তবে আগনে জেনারেটর ছাড়া তেমন বড় কোন ক্ষতি হয়নি।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial