প্রধান সূচি

Saturday, November 20th, 2021

 

পিরোজপুরে ইসলামী ব্যাংকে অগ্নিকান্ড

পিরোজপুর শহরের জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় ইসলামী ব্যাংক কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে ব্যাংকের জেনারেটর থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পিরোজপুর ফায়ার সার্ভিসের অফিসার আব্দুল মোতালেব সরদার জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে হাজির হয়ে দেখতে পাই আগুনের ধোয়া বের হচ্ছে। দ্রুত মেশিন লাগিয়ে প্রথমে নিচ থেকে এবং পরে ছাদে ও ব্যাংকের ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রনে আনি। আগুনে খুব বেশি ক্ষতি হওয়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। তবে পুরোপুরি পর্যবেক্ষণবিস্তারিত পড়ুন


কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে

শনিবার থেকে পিরোজপুরের কাউখালীর শ্রীগুরু সঙ্ঘের কেন্দ্রীয় আশ্রমে প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩০তম বর্ষ শুভ আবির্ভাব উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে ৫ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের প্রতিষ্ঠিত শ্রীগুরু সঙ্ঘ এর বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম কাউখালীর কর্তৃপক্ষ। শনিবার প্রভাতে সমবেত প্রাত:কালীন প্রার্থনার মধ্যদিয়ে এই আবির্ভাব উৎসবের শুরু হয়েছে। এরপর শ্রীশ্রীমদ্ভগবত গীতাপাঠ, শ্রীশ্রী গুরু গীতা পাঠ, শ্রীশ্রী গুরুদেবের অষ্টোত্তর শতনাম পাঠ, সঙ্ঘ পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশন, শ্রীশ্রী গুরুদেবের বিগ্রহ ও পাদুকা সমভিব্যাহারে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, কাউখালী সরকারি হাসপাতালে দু:স্থবিস্তারিত পড়ুন


শরণখোলায় ফেরীঘাটে বিএনপি নেতার টোল আদায় ॥ বিক্ষুব্ধ জনতা ভেঙ্গে ফেলেছে টোলঘর

বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা-মাছুয়া ফেরিঘাটে টোল আদায়ের জন্য খেয়াঘাটের ইজারাদার কর্তৃক নির্মিত বেড়া ও টোলঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার সকালে রায়েন্দা-বড়মাছুয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, রায়েন্দা-বড়মাছুয়া খেয়া পারাপারে বাংলা ১৪২৮ সনের জন্য স্থানীয় বাসিন্দা বিএনপি নেতা আ. সালাম হাওলাদার ইজারা নেন। সম্প্রতি বলেশ^র নদের এ রুটে ফেরী চলাচল শুরু হলে আ. সালাম ও তার বাহিনীরা ফেরিঘাট থেকে নিয়ম বহির্ভূতভাবে টোল আদায়ের জন্য পায়তারা শুরু করে। পরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্বাক্ষরিত একটি পত্র এবং স্থানীয় কতিপয় নেতাকে ম্যানেজ করে রাতের আঁধারে ফেরিঘাটের সড়কের উপরে বেড়াবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial