প্রধান সূচি

পিরোজপুরে পিস্তলসহ যুবক গ্রেফতার

পিরোজপুরে পিস্তলসহ মো. সিপন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর বলেশ্বর ব্রীজ সংলগ্ন পুলিশ চেকপোষ্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটক সিপন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পাচপোতা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পিরোজপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial