Thursday, November 4th, 2021
পিরোজপুরে পিস্তলসহ যুবক গ্রেফতার
পিরোজপুরে পিস্তলসহ মো. সিপন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর বলেশ্বর ব্রীজ সংলগ্ন পুলিশ চেকপোষ্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক সিপন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পাচপোতা গ্রামের আব্দুল মজিদের ছেলে। পিরোজপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইন্দুরকানীতে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি (জেপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুল কবির তালুকদার স্বপন (৬০) মারা যাওয়ায় চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৯ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আসাদুল কবির তালুকদার স্বপন ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের জাতীয় পার্টি জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জেপির আহবায়ক পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। ইন্দুরকানী সদর ইউনিয়নের শুধু চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার এ এস এম রোকনুজ্জামান খান। তিনি জানান, এবিস্তারিত পড়ুন
প্রাণিসম্পদ খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর সেমিনার হলে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় খামারিদের নিয়ে প্রডিউসার গ্রুপ গঠন ও সংহতকরণ সংক্রান্ত বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। প্রাণিসম্পদ অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে ঢাকা বিভাগে এ কর্মশালা আয়োজন করেছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামীণ এলাকার উন্নয়নে কাজ করছে। এ জন্যবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। প্রাপ্তন পৌর কাউন্সিলর মিনারা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, অধ্যাপক আবু সুফিয়ান অধ্যাপক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন সানু, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাংবাদিকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
‘মুজিববর্ষে শপথ করি, দূর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে ফায়ার সার্ভিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, সাংবাদিক গৌতম রায় চৌধুরী, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক একেএম শামসুদ্দোহা। এসময় বাংলাদেশবিস্তারিত পড়ুন
পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি (জেপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী মৃত্যুবরণ করেছেন। ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের জাতীয় পার্টি জেপি মনোনীত সাইকেল মার্কার প্রার্থী (সাবেক পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান) আসাদুল কবির তালুকদার স্বপন (৬০) আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি), ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বেলায়েত হোসেন হাওলাদার, ইন্দুরকানীবিস্তারিত পড়ুন
