পিরোজপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
প্রাপ্তন পৌর কাউন্সিলর মিনারা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, অধ্যাপক আবু সুফিয়ান অধ্যাপক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন সানু, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাংবাদিক খালিদ আবু নারী নেত্রী খালেদা আক্তার হেনা, এডভোকেট ওয়াহিদ হাসান বাবু প্রমুখ।
