স্বরূপকাঠীতে ইয়াবা ও আইস মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ২শ’ পিস ইয়াবা ও এক গ্রাম মাদক আইসসহ সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্বরূপকাঠি থানার পুলিশ।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর জগন্নাথকাঠি মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে সঙ্গে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম আইস মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুব্রত শিয়ালী কাউখালী উপজেলার কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে এবং বাবুল মীর একই উপজেলার নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, গ্রেফতারকৃত দুইজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে জেলা মৎস্যজীবী লীগের নতুন কমিটি ঘোষণা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে হরিণের চামড়াসহ দুই চোরা শিকারি আটক »
